সর্বশেষ হালনাগাদ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রযোজ্য: TuitionQ (tuitionq.com)
কেনার আগে যাচাই করে নিতে প্রত্যেক নতুন সেন্টারকে ১৪ দিন সব ফিচারসহ ফ্রি ট্রায়াল দেওয়া হয় — কোনো পেমেন্ট ছাড়াই। তাই ভালোভাবে দেখে-বুঝে প্ল্যান কেনার অনুরোধ রইল। নিচের ক্ষেত্রগুলোতে রিফান্ড দেওয়া হয়।
১.যেসব ক্ষেত্রে রিফান্ড পাবেন
- ভুল বা দুইবার পেমেন্ট: একই প্ল্যানের জন্য একাধিকবার টাকা কেটে গেলে বা ভুল পরিমাণ পাঠালে অতিরিক্ত টাকা সম্পূর্ণ ফেরত।
- টাকা কেটেছে কিন্তু প্ল্যান চালু হয়নি: পেমেন্টের ৪৮ ঘণ্টার মধ্যে প্ল্যান চালু না হলে এবং আমরা সমাধান করতে না পারলে সম্পূর্ণ ফেরত।
- আমাদের কারণে সার্ভিস বন্ধ: আমাদের প্রযুক্তিগত সমস্যায় টানা ৭২ ঘণ্টার বেশি সার্ভিস ব্যবহার করা না গেলে, সেই সময়ের আনুপাতিক অংশ ফেরত বা মেয়াদ বাড়ানো হবে।
- বার্ষিক প্ল্যান — ৭ দিনের মধ্যে: প্রথমবার বার্ষিক প্ল্যান কেনার ৭ দিনের মধ্যে বাতিল করলে, ব্যবহার করা মাসের মাসিক দাম কেটে বাকি টাকা ফেরত।
২.যেসব ক্ষেত্রে রিফান্ড হয় না
- মাসিক প্ল্যান কেনার পর মত বদলালে বা ব্যবহার না করলে (ট্রায়ালে যাচাইয়ের সুযোগ ছিল)।
- চলমান মেয়াদের মাঝখানে অ্যাকাউন্ট বন্ধ করলে বাকি দিনের টাকা।
- শর্তাবলি ভঙ্গের কারণে (যেমন স্প্যাম SMS) অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ হলে।
- যে SMS ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে, বা প্ল্যানের সাথে ফ্রি পাওয়া SMS।
৩.SMS প্যাকেজ
- যে SMS পাঠানো যায়নি (ভুল নম্বর বা অপারেটরের সমস্যা), তার ব্যালেন্স নিজে থেকেই আপনার অ্যাকাউন্টে ফেরত আসে — আলাদা অনুরোধ লাগে না।
- কেনার ৭ দিনের মধ্যে এবং একটি SMS-ও ব্যবহার না করলে পুরো প্যাকেজের টাকা ফেরত দেওয়া হয়। আংশিক ব্যবহৃত প্যাকেজের টাকা ফেরত হয় না।
৪.কীভাবে রিফান্ডের অনুরোধ করবেন
- পেমেন্টের ৭ দিনের মধ্যে প্যানেলের “সাপোর্ট” থেকে টিকেট খুলুন, অথবা যোগাযোগ পেজ থেকে বার্তা পাঠান।
- ইনভয়েস নম্বর, পেমেন্টের মাধ্যম, ট্রানজেকশন আইডি ও রিফান্ডের কারণ লিখুন।
- আমরা ৩ কর্মদিবসের মধ্যে যাচাই করে সিদ্ধান্ত জানাব।
৫.টাকা কীভাবে ও কতদিনে পাবেন
রিফান্ড অনুমোদনের পর ৭–১০ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন (বিকাশ, নগদ বা ব্যাংক) সেই মাধ্যমেই টাকা ফেরত পাঠানো হবে। পেমেন্ট প্রতিষ্ঠানের কোনো চার্জ থাকলে তা বাদ যেতে পারে। রিফান্ড হলে সংশ্লিষ্ট প্ল্যান বা SMS ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হবে।
কোনো প্রশ্ন আছে?
যোগাযোগ পেজ থেকে আমাদের বার্তা পাঠান।
যোগাযোগ করুন